লক্ষ্মীপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে বিজয় দিবসের রাতে স্থানীয় যুবদল নেতা মনির হোসেন নিহত হওয়ার ঘটনায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নজরুল ইসলাম সদর উপজেলার হাজির পাড়া ইউনিয়ন যুব লীগের যুগ্ম আহ্বায়ক। মোহাম্মদপুর গ্রামের শাহজাহানের ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত আসমি।
রোববার স্থানীয় আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় মামলাটি করেন নিহতের ভাই আলী হায়দার স্বপন।
লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, অভিযুক্ত অপর আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
শুক্রবার অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় হাজির পাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০০৬ ঘ.
bdnews24