ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আকবর সোবহানসহ চার জনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান।
রোববার ঢাকা মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক বাদির জবানবন্দি গ্রহণ শেষে আসামিদের আগামী ২০ ফেব্র“য়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
বাদির আইনজীবী হাবিবুর রহমান শওকত বিডিনিউজ টোয়েনিে্টফোর ডটকমকে এ তথ্য জানান।
মামলার অন্য আসামিরা হলেন- ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের ভাইস চেয়ারম্যান মাহবুব মোর্শেদ হাসান, একই প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল ইসলাম এবং একই প্রতিষ্ঠানের পরিচালক সাদাত সোবাহান।
মামলায় সাক্ষী করা হয়েছে সাত জনকে।
ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট বসুন্ধরা গ্র“পের একটি সহযোগী প্রতিষ্ঠান। আহমেদ আকবর এ ব্যবসায় গ্র“পের চেয়ারম্যান। কাগজ, ইস্পাত, সিমেন্ট ও এলপি গ্যাস খাতে এ গ্র“পের বিনিয়োগ রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা বসুন্ধরা-বারিধারা প্রকল্পে পত্রিকায় প্লট বিক্রির বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে শাহজাহান বসুন্ধরা বারিধারা প্রকল্পের ‘এ’ ব্লকে ৫ কাঠা আয়োতনের ২৩৩ ও ২৩৪ এ দু’টি প্লট কেনার জন্য টাকা দেন।
২০০৭ সালের ১৫ অগাস্ট থেকে পরের বছরের ২৫ ফেব্র“য়ারি পর্যন্ত তাদেরকে মোট দুই কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ২৮৬ টাকা দেওয়ার পর প্লটের দলিল এবং চূড়ান্ত বরাদ্দপত্র দেওয়া হয় শাহজাহানকে।
পরে আসামারি প্লটের বিপরীতে অতিরিক্ত আরো দুই কোটি দাবি করেন উল্লেখ করে মামলায় বলা হয়, শাহজাহান এ অতিরিক্ত অর্থ দিতে অস্বীকৃতি জানালে আসামীরা প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের আশ্রয় নিয়ে প্লট বরাদ্দ বাতিল করে।
চলতি বছরের ৩০ অক্টোবর আসামিরা শাহজাহানের কাছ থেকে প্লট বাবদ নেওয়া টাকা ফেরত দিতে অস্বীকার করেন- বলা হয় মামলায়।
বাদীর অভিযোগ, একই উপায়ে তার আরো পাঁচ জন আত্মীয়কেও প্লট বরাদ্দ দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/পিডি/১৮০৩ ঘ.
bdnews24