২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপির সক্ষমতা বাড়াতে ১৩৮ কোটি টাকার প্রকল্প

ইউনিয়ন পরিষদগুলোর সক্ষমতা বাড়াতে ১৩৮ কোটি টাকা দিচ্ছে দাতা গোষ্ঠী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 05:35 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদগুলোর সক্ষমতা বাড়াতে ১৩৮ কোটি টাকা দিচ্ছে দাতা গোষ্ঠী। ইউনিয়ন পরিষদ সুশাসন প্রকল্পের অধীনে এ অর্থসহায়তা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, জাতিসংঘ পুঁজি উন্নয়ন তহবিল, ইউরোপীয় ইউনিয়ন ও ড্যানিডা ( ডেনমার্ক) এর মধ্যে চুক্তি সাক্ষর হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে সেবা বাড়াতে ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি, উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন। এ প্রকল্প বাস্তবায়নে ড্যানিডা, ইউএনডিপি ও ইউএনসিডিএফ যথাক্রমে ৫ দশমিক ৫, ২ ও ১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার দেবে। ইউরোপীয় ইউনিয়ন দেবে ৯ মিলিয়ন ডলার। এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, খুলনা, বরগুনা ও রংপুর জেলার প্রায় সাড়ে চারশ ইউনিয়নে সরাসরি অর্থ-সহায়তা দেওয়া হবে। দেশের অন্যান্য ইউনিয়ন পরিষদেও কার্যক্রম পরে প্রসারিত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৩০ ঘ.