২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের মামলায় ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নির্যাতনের হাত থেকে বাঁচতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মামলা করেছেন বৃদ্ধা মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্যাতনের হাত থেকে বাঁচতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মামলা করেছেন বৃদ্ধা মা। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. মাহাবুবুর রহমানের আদালতে মামলাটি করেন পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকার শনি ঠাকুর বাড়ির মৃত মনোরঞ্জন দের স্ত্রী প্রতিভা রাণী দে (৬৮)। আদালত মায়ের অভিযোগ আমলে নিয়ে মাদকাসক্ত ছেলে ঝুলন দেকে (৩৮) গ্রেপ্তারে পরোয়ানা জারি করে। বাদির আইনজীবী বাদল দাশ এ তথ্য জানিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১২ ডিসেম্বর আসামি তার মাকে মাদক কেনার জন্য টাকা দিতে চাপ দেয়। এর প্রেক্ষিতে এক পর্যায়ে ঝুলন তার মার সঙ্গে খারাপ আচরণ, মারধর এবং গলাধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ঝুলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে পাহাড়তলী থানার ওসিকে নির্দেশ দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৫৯ ঘ.