২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে মুক্তিপণের দাবিতে স্কুলছাত্রী অপহৃত

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের এক স্কুলছাত্রীকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের এক স্কুলছাত্রীকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আট বছর বয়সি ওই ছাত্রীকে অপহরণের পর ৬ লাখ টাকা মুক্তিপণ চেয়ে তার পরিবারের কাছে টেলিফোন করা হয়েছে বলে পুলিশ জানায়। হলিধানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রীর বাবা প্রবাসী। সোমবার স্কুল থেকে বেরোনোর পর তাকে তুলে নেওয়া হয় বলে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, বিকাল ৩টায় পরীক্ষা শেষে স্কুল থেকে বের হওয়ার পর তিন যুবক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় শিশুটিকে। এরপর থেকে তার পরিবারের কাছে মোবাইল ফোনে কল করে ৬ লাখ টাকা দাবি করা হয়। অপহরণের অভিযোগে ঝিনাইদহ থানায় মামলা হয়েছে। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে বলে পুলিশ কর্মকর্তা জামান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩০ ঘ.