২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্বামীর হাতে খুন

রাজধানীর পল্লবীতে স্বামীর হাতে বটির কোপে স্ত্রী খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে স্বামীর হাতে বটির কোপে স্ত্রী খুন হয়েছেন। সাবিতা বেগম (৩০) নামের এ গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী মো. হারুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর দুয়ারিপাড়ায় এই ঘটনা ঘটে। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালা রাশিদার বাসায় মঙ্গলবার স্বামী-সন্তান নিয়ে বেড়াতে আসেন সাবিতা। সকালে এই বাসায় দু’জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বটি দিয়ে স্ত্রীকে হারুণ কুপিয়ে আহত করেন জানিয়ে এসআই বলেন, “এক পর্যায়ে প্রচুর রক্তক্ষরণ হতে দেখে হারুণ নিজেই স্ত্রীকে নিয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এর পরই হাসপাতালে দায়িত্বরত পুলিশ হারুণকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে মতিয়ার জানান। হাসপাতালে হারুণ সংবাদিকদের বলেন, তিনি যখন বিদেশে ছিলেন তখন থেকে সাবিতা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। তিনি বলেন, “এ সম্পর্ক ত্যাগ করার জন্য তাকে অনেকবার বলেছি। কিন্তু সে হাই নামে ওই যুবকের সঙ্গে সম্পর্ক রাখে।” এসআই মতিয়ার বলেন, হারুণের কাছ থেকে আরো তথ্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/পিডি/১৮২৯ ঘ.