নাটোর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের শিক্ষককে মারধরে অভিযুক্ত ছাত্র আশিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে শহরের পালপাড়া থেকে গ্রেপ্তার হন ওই কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আশিকুর রহমান ওরফে আশিক ও বহিরাগত যুবক নাবিল।
সোমবার উচ্চ মাধ্যমিক শ্রেণীর ফরম পূরণের সময় বহিরাগত কয়েকজন যুবক নিয়ে আশিক পদার্থ বিজ্ঞানের প্রভাষক সোহেল আহমেদকে লাঞ্ছিত করে বলে প্রত্যক্ষর্দীরা জানিয়েছে।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ মাহ্ফুজুর রহমান জানান, শিক্ষককে মারধরের প্রতিবাদে আমরা বুধবার কলেজের সামনের সড়কে মানববন্ধন করব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৯ ঘ.
bdnews24