২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ‘চরমপন্থির’ লাশ উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে এক ‘চরমপন্থির’ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

রাজবাড়ী, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে এক ‘চরমপন্থির’ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে মাচপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের একটি আখ ক্ষেতে আবুল কালাম আজাদের (৪০) লাশ পাওয়া যায়। আজাদ কুষ্টিয়ার খোকসা উপজেলার মহিষবাথান গ্রামের দুখী মিয়ার ছেলে। তিনি সর্বহারা দলের টিক্কা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে পুলিশ জানিয়েছে। পাংশা থানার ওসি আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে একটি আখ ক্ষেতে লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। তার গলায় গামছা পেঁচানো ছিল। অভ্যন্তরীণ কোন্দলের জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওসি আরো বলেন, আবুল কালাম আজাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তবে কোনো মামলার ব্যাপারে তিনি তথ্য দিতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১১ ঘ.