২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবীর চৌধুরীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর বাসায় গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর বাসায় গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী নয়াপল্টনে কবীর চৌধুরীর বাসায় পৌঁছান। তিনি কবীর চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানান। কথা বলেন তার স্ত্রী মেহের কবীরের সঙ্গে। প্রধানমন্ত্রী এসময় ফাতেহা পাঠ করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই কৃতি অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদকে। মঙ্গলবার ভোরে ৮৮ বছর বয়সে তার বাসায় কোনো এক সময় মারা যান কবীর চৌধুরী। তার জন্ম ১৯২৩ সালের ৯ই ফেব্র“য়ারি, ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কবীর চৌধুরীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তার বাসায় যান পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ইতিহাসবিদ মুনতাসীর মামুন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৪৪১ ঘ.