২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীকে গুলি করে চার লাখ টাকা ছিনতাই

রাজধানীর পল্লবী এলাকা থেকে এক প্রবাসীর দুই পায়ে গুলি করে প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী এলাকা থেকে এক প্রবাসীর দুই পায়ে গুলি করে প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। সোমবার দুপুরে মিরপুর ১১ নম্বর বাস স্ট্যান্ডের কাছে ঘটনার স্বীকার প্রবাসীর নাম আব্দুল গনি খান (৩৫)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন সন্ত্রাসী দুইটি মোটর সাইকেলে করে এসে তার দুই পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি মিরপুর ৮ নম্বরে তার বাসায় ফিরছিলেন। স¤প্রতি কোরিয়া থেকে দেশে ফিরেছেন জানিয়ে গনি বলেন, “দুপুর আড়াইটার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনের একটি মানি একচেঞ্জ থেকে ইউরো ভাঙিয়ে তিন লাখ ৯০ হাজার টাকা নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে মিরপুর ১১ নম্বরে বাস থেকে নামলে এ ঘটনা ঘটে।” পল্লবী থানার ওসি সাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিরফোর ডটকম/কেটি/এএইচ/২২১২ ঘ.