২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০ দোকানকে ৯১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে বিভিন্ন অনিয়মের জন্য ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিভিন্ন অনিয়মের জন্য ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, ওজনে কম দেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক জুবায়ের আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। পুলিশের একটি দল তাতে সহযোগিতা করে। জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে হালিশহর বড়পোল কাঁচা বাজারে তিনটি খাবারের দোকানকে মোট ৫৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মেসার্স শাপলা ফার্মেসি, মেসার্স আবেদীন ফার্মেসি ও মেসার্স রাজ মেডিকোকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনে কম দেওয়ার অপরাধে মেসার্স বনফুলকে ১০ হাজার টাকা এবং তিনটি মুরগির দোকানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/২২০৮ ঘ.