২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশা উপজেলায় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

রাজবাড়ী, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলায় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে পৌর এলাকার কলেজ মোড় সংলগ্ন একটি ইটভাটা থেকে কৃষ্ণ সিংহকে (৩৮) গ্রেপ্তার করা হয়। কৃষ্ণ উপজেলার পাট্টা ইউনিয়নের বিলজোনা গ্রামের গোবিন্দ সিংহের ছেলে। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, কৃষ্ণকে এক সময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরে সেখান থেকে বেরিয়ে এলাকায় নিজের নামে একটি বাহিনী গড়ে তোলেন। কৃষ্ণের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির একটি মন্দির থেকে একটি বিদেশি বন্দুক, একটি দেশি বন্দুক, একটি শাটার গান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে পাংশা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮২০ ঘ.