চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় জোর করে জায়গা দখল নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ২১ জন।
গ্রেপ্তারকৃতরা রোববার রাত একটার দিকে কালামিয়া বাজার সংলগ্ন উইডিং পার্ক কমিউনিটি সেন্টারের পাশে আমিনুল হক নামে এক ব্যক্তির ভবন দখল নিতে চেষ্টা করে বলে পুলিশ জানায়।
বাকলিয়া থানার ওসি আনোয়ার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মো. ইলিয়াস নামে এক ব্যক্তি ভবনটি জোরপূর্বক দখল নিতে চট্টগ্রাম শহর ও জেলার বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো করে।
পুলিশ খবর পেয়ে ভবন দখলের সময় ২১ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত ২১ জনকে আদালতে চালান দেয়া হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েিিন্টফোর ডটকম/এমসি/আরএম/এসইউ/১৮১৫ ঘ.
bdnews24