২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় দুই বাসের সংষর্ষ, নিহত ৩

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় কুয়াশার কারণে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা অন্য একটি বাসকে ধাক্কা দেওয়ায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

গোপালগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় কুয়াশার কারণে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা অন্য একটি বাসকে ধাক্কা দেওয়ায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন। শুক্রবার রাতে উপজেলার রাতইলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- বরিশালের হোগলা গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে এবং বাসচালক মনির হাওলাদার (৩৫), পিরোজপুরের বানেশ্বর গ্রামের শাহজাহান গাজীর ছেলে সোহরাব গাজী (২২) ও নাঈম (১০)। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বনফুল পরিবহনের একটি বাস পিরোজপুর থেকে ঢাকা যাচ্ছিলো। রাতইল এলাকায় পৌঁছানোর পর সেটি দাঁড়িয়ে থাকা আরেকটি বাসকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এরপর বনফুলের বাসটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মনির ও সোহরাবের মৃত্য হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশু নাঈম। মিজানুর বলেন, “দাঁড়িয়ে থাকা বাসটি কয়েকদিন আগে একটি দুর্ঘটনায় পড়ে। সেটিকে উদ্ধার করে সড়কে এনে রাখা হয়েছিলো। বনফুল বাসের চালক কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা বাসটি দেখতে পাননি। এ কারণেই সংঘর্ষ হয়।” আহতদের গোপালগঞ্জ, কাশিয়ানী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬৫০ ঘ.