২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী

মিয়ানমার ও ইন্দোনেশিয়া সফরের অভিজ্ঞতা জানাতে বিকাল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 04:49 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার ও ইন্দোনেশিয়া সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকাল ৫টায় এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মিয়ানমার ও ইন্দোনেশিয়া সফরের বিভিন্ন বিষয় তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিন দিনের সফর শেষে শুক্রবার বিকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। সোমবার তিনি মিয়ানমারের পথে ঢাকা ছাড়েন। সেখানে তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইনের সঙ্গে বৈঠক করেন। মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা শরণার্থী ফেরত পাঠানো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্যাস আমদানিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রীর। মিয়ানমার থেকে গত বুধবার তিনি ইন্দোনেশিয়ায় যান। সেখানে বালি দ্বীপে চতুর্থ বালি ডেমোক্রেসি ফোরামে অংশ নেওয়ার পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোর সঙ্গে বৈঠক করেন হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/আরএ/১০৪৪ ঘ.