২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার শোক

কলকাতায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮৯ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮৯ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা প্রাণহানির ঘটনায় শোক এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুতই এ ক্ষত কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার ভোররাতে কলকাতার এএমআরআই হাসপাতালের একটি ভবনের বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত চারটি তলায় ছড়িয়ে পড়ে। পুরো হাসপাতালে ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক। দমকলের ২৫টি ইউনিট ৬ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৮৯ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। এর মধ্যে গৌরাঙ্গ মণ্ডল নামে এক বাংলাদেশিও রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/১৯৫৭ ঘ.