২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ: মেঘনা তীরে সমাবেশ

টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীর তীরে সমাবেশ করেছে জেলে ও মাঝিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 04:21 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীর তীরে সমাবেশ করেছে জেলে ও মাঝিরা। শুক্রবার সকালে বৈদ্যের বাজার খেয়াঘাটে সোনারগাঁও নাগরিক কমিটির উদ্যোগে এ সমাবেশ হয়। সমাবেশে খেয়া ঘাট এলাকার বিপুল সংখ্যক মাঝি ও জেলে অংশ নেন। পরিবেশবাদী স্থানীয় সংগঠন নির্ভীকের প্রধান সমন্বয়কারী ও নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল সমাবেশে যোগ দেন। এটিএম কামালের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি বাবুল মোশারফ, প্রভাষক জানে আলম দীপু, নির্ভীকের সদস্য বিল¬াল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ভারতের মনিপুর রাজ্যের টিপাইমুখ বাঁধ বাংলাদেশের জন্য আরেকটি মরণ ফাঁদ হয়ে আসছে। এ বাঁধ হলে মেঘনা নদী মৃত্যুর মুখে পড়বে। মনিপুর হয়ে আসা বরাক নদী বাংলাদেশে ঢোকার পর সুরমা ও কুশিয়ারা নামে আলাদা ধারায় ভাগ হয়। পরে দুটি নদীই এক হয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে ভারত। বাংলাদেশে এ নিয়ে উদ্বেগ থাকলেও ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, বাঁধ হলেও পানি প্রত্যাহার করবে না তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২২১৫ ঘ.