২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২

নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা বৃহস্পতিবার রাত ১১টার দিকে মধ্যম মোহরা এলাকার জামালি রোডের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন- হাফেজ আহমদ (২৫) ও ছব্বির আহমদ (৩৮)। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। তারা মোহরা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক ইব্রাহীম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছব্বির আহমদের বাসা থেকে ৫০০টি এবং তার সঙ্গী হাফেজের শরীর তল্লাশি করে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১৩০ ঘ.