২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যাকাণ্ড: মাহফুজের জবানবন্দি

নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন হত্যায় গ্রেপ্তার মাহফুজুর রহমান তাওয়াব ওরফে সবুজ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

নরসিংদী, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন হত্যায় গ্রেপ্তার মাহফুজুর রহমান তাওয়াব ওরফে সবুজ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শনিবার দুপুরে মাহফুজ মুখ্য বিচারিক আদালতের হাকিম মোহাম্মদ সরওয়ার আলমের খাস কামরায় এ জবানবন্দি দেন বলে জানায় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ মণ্ডল সাংবাদিকদের জানান, দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জবানবন্দি দেন। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয়। তিনি জানান, মাহফুজ জবানবন্দিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ১ নভেম্বর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। তার ভাই মো. কামরুজ্জামান এ ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এ মামলায় এজাহারভুক্ত একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০০ ঘ.