২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারী নির্যাতন প্রতিরোধ মেলা

নগরীর মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হয়েছে নারী নির্যাতন প্রতিরোধ মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হয়েছে নারী নির্যাতন প্রতিরোধ মেলা। বৃহস্পতিবার বিকাল ৪টায় তিনদিন ব্যাপী এ মেলা উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুল ইসলাম। বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জেন্ডার সমতা, নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আইন অবহিতকরণ, নারী উন্নয়ন নীতিসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। ইউএনএফপিএ’র সহযোগিতায় তথ্য মন্ত্রণালয়ের গণযোগযোগ অধিদপ্তরের বিভাগীয় অফিস চট্টগ্রাম এ মেলার আয়োজন করেছে। মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১১ উপলক্ষে আয়োজিত এ মেলার এবারের প্রতিপাদ্য ‘নারীর প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘন’। মেলা শুরুর আগে নগরীর লালদিঘী প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে মুসলিম প্রাঙ্গণে এসে শেষ হয়। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় নারী নির্যাতন প্রতিরোধ, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য ও পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/২০২২ ঘ.