চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলীর বৌ বাজার এলাকায় মটর সাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে মো. হাসেমের (৫৮) মৃত্যু হয় বলে পুলিশ জানায়। তিনি নগরীর হালিশহরের পশ্চিম রামপুরার সবুজবাগ এলাকার মৃত মো. শফিকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নায়েক মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৌ-বাজার এলাকার দুলহান কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় মটর সাইকেল হাসেমকে ধাক্কা দেয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১৩০২ ঘ.
bdnews24