২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ২৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কাউন্সিলরপ্রার্থী ২৪ জন বাদ পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

কুমিল্লা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কাউন্সিলরপ্রার্থী ২৪ জন বাদ পড়েছেন। নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর সোমবার রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সাংবাদিকদের এ তথ্য জানান। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের মধ্যে পাঁচ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে এবং ১৯ জন সাধারণ আসনের কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন। গত রোববার বাছাইয়ের প্রথম দিন মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া ১০ জনের মধ্যে এক জনের মনোনয়নপত্র বাতিল হয়। তবে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামী ৮ ডিসেম্বরের মধ্যে বিভাগীয় নির্বাচন কমিশনারের কাছে আপিল করতে পারবে বলে রির্টানিং কর্মকর্তা জানান। ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। পরদিন ১৫ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে। আগামী ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২০৪০ ঘ.