২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কার ঘোষণা

মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কার পাচ্ছেন দৈনিক সংবাদ ও দৈনিক নয়াদিগন্তের দুই জ্যেষ্ঠ প্রতিবেদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কার পাচ্ছেন দৈনিক সংবাদ ও দৈনিক নয়াদিগন্তের দুই জ্যেষ্ঠ প্রতিবেদক। চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক দীনেশ দাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়। অনুসন্ধানী সাংবাদিকতায় মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কারের জন্য ২০০৯ ও ২০১০ সালের জন্য তারা এ পুরস্কার পাচ্ছেন। ২০১০ সালের জন্য পুরস্কৃত রতন চন্দ্র বালো দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক এবং ২০০৯ সালের জন্য পুরস্কৃত তারেক মোরতাজা দৈনিক নয়াদিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক। রতন বালো ‘সাগরপারের জেলেদের নীরব কান্না’ এবং তারেক মোরতাজা ‘পার্বত্য শান্তিচুক্তির একযুগ পরবর্তী চালচিত্র’ নিয়ে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদনের জন্য এ পুরস্কারে মনোনীত হন। তারা প্রত্যেকে ২৫ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র পাবেন। রতন চন্দ্র বালো এ পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার কথা স্বীকার করে বলেন, আগামী ২৯ ডিসেম্বর মোনাজাতউদ্দিনের ষোড়শ মৃত্যুবার্ষিকীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার বিতরণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২৪৫ ঘ.