সাভার, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শামিউল ইসলাম খান (৩০) বেক্সিমকো গ্র“পের একটি কারখানার সুপার ভাইজার ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার লক্ষিকুণ্ড এলাকার ইউসুফ আলীর ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে শামিউল একটি সিএনজি চালিত অটোরিকশায় করে নবীনগর থেকে গাজীপুরে বেক্সিমকো পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাইপাইল বাসস্ট্যান্ডে পেছন থেকে যাত্রীবাহী বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে তিনি মারাত্মক আহত হন।
কয়েকজন পথচারী তাৎক্ষণিক তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় শামিউল মারা যান।
দুর্ঘটনার পর বাস ও অটোরিকশাসহ চালকরা পালিয়ে যায়। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫৪৯ ঘ.
bdnews24