২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুচিন্তার বিজয় উৎসবে কবিতা-গান-পথনাটক

কবিতা, গান, পথনাটক এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে পার হলো সুচিন্তা ফাউন্ডেশনের বিজয় উৎসবের দ্বিতীয় দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবিতা, গান, পথনাটক এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে পার হলো সুচিন্তা ফাউন্ডেশনের বিজয় উৎসবের দ্বিতীয় দিন। যুদ্ধাপরাধের দ্রুত বিচার এবং সমাজের সর্বস্তরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দাবিকে সামনে রেখে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সপ্তাহব্যাপী এই উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সুচিন্তা ফাউন্ডেশন। উৎসবের দ্বিতীয় দিনে উদীচী শিল্পীগোষ্ঠী মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাভিত্তিক পথনাটক, গান ও কবিতা পরিবেশন করে। এছাড়াও উদীচী এবং শব্দ নাট্যচর্চা কেন্দ্রের পরিবেশনায় ছিলো পথনাটক। এরপর প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয়যাত্রা’। বৃহস্পতিবার বিকালে এ উৎসব উদ্বোধন করে জাতীয় সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ। উৎসবের সহযোগী হিসেবে রয়েছে চ্যানেল আই, রেডিও এবিসি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২১৩১ ঘ.