সিরাজগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরিষাকোল এলাকায় বগুড়া-নগরবাড়ী সড়কে বাসের নিচে চাপা পড়ে একটি শিশু নিহত হয়েছে।
নিহত রিফাত (৮) চরআঙ্গারু গ্রামের আমিরুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছে তার সঙ্গী সজল (৭) নামে আরেকটি শিশু।
সরিষাকোল এলাকার বাসিন্দা বরকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকালে ওই দুই শিশু সড়কের পাশে খেলার সময় বাসের নিচে পড়ে।
তিনি বলেন, ঢাকা থেকে পাবনাগামী একটি বাস শিশু দুটিকে চাপা দিয়ে যায়। দুজনকে স্থানীয় বেঙ্গল হাসপাতালে ভর্তি করা হলে রিফাত মারা যায়।
উন্নত চিকিৎসার জন্য সজলকে বগুড়া পাঠানো হয়েছে।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, দুর্ঘটনার খবর তিনি পেয়েছেন। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১০ ঘ.
bdnews24