ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এগুলো হলো, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণের কবরস্থান, জগন্নাথ হলের স্মৃতিসৌধ ও বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পু®পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে দোয়া।
বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় উপাচার্য ভবনসহ প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় র্যালী, বাদজোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, বিভিন্ন হল মসজিদ ও উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া।
বৃহস্পতিবার সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক সভায় এ কর্মসূচি নেওয়া করা হয়। এতে উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, সিনেট ও সিন্ডিকেট সদস্যরা, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১৩৩ ঘ.
bdnews24