২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা

ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে হরতাল ডাকার পরদিন দেশের সার্বিক পরিস্থিতি এবং দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 04:11 AM

Updated : 24 Aug 2022, 05:17 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে হরতাল ডাকার পরদিন দেশের সার্বিক পরিস্থিতি এবং দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। ব্যাংক থেকে প্রতিদিন ঋণ নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। দেশের সর্বশেষ পরিস্থিতি দেশবাসীর কাছে তুলে ধরতেই তিনি এই সংবাদ সম্মেলন ডেকেছেন।” ভারতে বরাক নদীর টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে বাংলাদেশে যে বিরূপ প্রভাব পড়বে তাও খালেদা জিয়া দেশবাসীর সমানে তুলে ধরবেন বলে উল্লেখ করেন প্রেস সচিব। বিএনপির প্রবল আপত্তির মধ্যেই মঙ্গলবার ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার বিল জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত এ আইন অনুযায়ী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে আলাদা দুটি সিটি কর্পোরেশন হবে। প্রশাসক নিয়োগ করে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া হবে দুই কর্পোরশনে। এই পরিপ্রেক্ষিতে বুধবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন খালেদা। পরে ৪ ডিসেম্বর রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল এবং ২ ও ৩ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে সিলেট জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জেলা বিএনপি। কেন্দ্র থেকেও এ হরতালকে সমর্থন দেওয়া হচ্ছে। টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য গত ২২ অক্টোবর কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে বিনিয়োগ চুক্তি করে মণিপুর রাজ্য সরকার। বিষয়টি চলতি মাসে গণমাধ্যমে আসার পর বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বাঁধ নির্মাণ বন্ধ রেখে যৌথ জরিপের অনুরোধ জানিয়ে গত ২২ নভেম্বর ভারতীয় প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠান খালেদা জিয়া। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং গত ২৬ নভেম্বর ওই চিঠির জবাব দিলেও মনমোহন কি লিখেছেন, তা এখনো প্রকাশ করেনি বিএনপি। মারুফ কামাল খান জানান, বিএনপি চেয়ারপার্সনের সংবাদ সম্মেলন ইন্টারনেটের মাধ্যমে সরাসরি স¤প্রচার করা হবে। িি.িনহঢ়ষরাব.পড়স -এ তা দেখা যাবে। এছাড়া কয়েকটি বেসরকারি টেলিভিশনেও এ সংবাদ সম্মেলন সরাসরি স¤প্রচার করার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১০০৫ ঘ.