২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

সিরাজগঞ্জ শহর থেকে অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহর থেকে অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকাল ৫টার দিকে শহরের রেলগেট মোড় থেকে ভুলু ওরফে কায়েসকে (৩০) আটক করা হয়। ভুলু শহরের মাহমুদপুর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে। র‌্যাব-১২’র বিশেষ কোম্পানি কমান্ডার এএসপি রবিউল হাসান জানান, ভুলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ভুলু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে এই র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২৪৮ ঘ.