ফেনী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার দুপুরে জেলা আদালত সংলগ্ন খাজুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
সোনাগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) অকুল চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের জানান, মিনারের বিরুদ্ধে ফেনী ও সোনাগাজী থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে।
সোনাগাজী থানার একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৩১ ঘ.
bdnews24