২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নার্সারির ছাত্রী ধর্ষণ: শিক্ষকের যাবজ্জীবন

নার্সারির ছাত্রী ধর্ষণের দায়ে এক শিক্ষকের যাবজ্জীবন করাদ- ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নার্সারির ছাত্রী ধর্ষণের দায়ে এক শিক্ষকের যাবজ্জীবন করাদ- ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। সোমবার মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দ-িত মোহাম্মদ সোহাগ (২৬) শ্রীনগরের সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষক ছলেন। তিনি উপজেলার বিবন্দি গ্রামের বাসিন্দা। মামলার বরাত দিয়ে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, এ বছরের ১৯ এপ্রিল সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণীর এক ছাত্রীকে ছুটির পর নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন সোহাগ। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২০৫৯ ঘ.