বাগেরহাট, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদে বিজয়ী চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের নির্বাচনী ফল বাতিল করেছে আদালত।
সোমবার বাগেরহাট নির্বাচনী ট্রাইব্যুনাল ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ সামছুল হক এই চেয়ারম্যানের বিজয়কে অবৈধ ঘোষণা করেন।
গত ৩০ মার্চ চিতলমারী উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।
মামলার নথি থেকে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লংঘন ও তথ্য গোপন করার অভিযোগ আড়–য়াবর্নি চরপাড়া গ্রামের এস কে এম আজগর আলী নির্বাচিত চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেন।
আজগর নিজেও ওই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২০২৩ ঘ.
bdnews24