২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের মামলা: বিএনপির ৪০ নেতাকর্মী খালাস

পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলার আসামি বিএনপির ৪০ নেতাকর্মীকে খালাস দিয়েছে বরিশালের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

বরিশাল, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলার আসামি বিএনপির ৪০ নেতাকর্মীকে খালাস দিয়েছে বরিশালের একটি আদালত। সোমবার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আবুল বাশার মিঞা এই রায় দেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৭ নভেম্বর কেন্দ্রীয় কর্মসূচির (৩০ নভেম্বরের হরতাল) অংশ হিসেবে হরতালের সমর্থনে মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। ওইদিন সকালে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সময় ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারসেল ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে জননিরাপত্তা ও অপরাধ বিঘœকারী দ্রুত বিচার আইনে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দেড়শ’ জনকে আসামি করে ওইরাতেই মামলা করে। ২০১০ সালের ৬ ডিসেম্বর উপ-পরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলা চলাকালে ২৬ জন পুলিশের সাক্ষ্য গ্রহণ করা হয়। খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান, জেলা দপ্তর বিষয়ক সদস্য মন্টু খান, বাকেরগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.