২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাস চাপায় দুই জনের মৃত্যু

মাদারীপুরের শিবচরে বাস চাপায় দুই ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

মাদারীপুর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে বাস চাপায় দুই ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আসাদুল ইসলাম জানান, রোববার বিকাল ৪ টার দিকে শিবচরের সূর্যনগর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দত্তপাড়া এলাকার হারাধন শীল (৫০) ও সায়ীদ বাওয়ালী (৩৫)। সার্জেন্ট আসাদ জানান, হারাধন ও সায়ীদ ভ্যানে করে পুলিয়া বাজার থেকে সূর্যনগর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় খুলনাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান হারাধন ও সায়ীদ। দুর্ঘটনার পর জনতা উত্তেজিত হয়ে সূর্যনগর বাজারে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৯৪৩ ঘ.