২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৯৫ হাজার টাকা জরিমানা আদায়

নগরীর দক্ষিণ কাট্টলীতে একটি বাজারের কয়েকটি দোকান ও মাছ বিক্রেতার কাছ থেকে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর দক্ষিণ কাট্টলীতে একটি বাজারের কয়েকটি দোকান ও মাছ বিক্রেতার কাছ থেকে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার কাট্টলী এলাকার ফইল্যাতলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের বিভাগীয় উপ-পরিচালক জুুবায়ের আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এর মধ্যে ওষুধের দোকান, হোটেল, ডিপার্টমেন্টাল স্টোর, মাছ বিক্রেতা রয়েছে। পরে জুবায়ের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্যাকেটের গায়ে পণ্যমূল্য না থাকা, খাদ্যদ্রব্য স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মাছ সংরক্ষণ এবং ওজনে কম দেওয়ায় তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে র‌্যাব ও পুলিশ সদস্যরা সহায়তা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯২৩ ঘ.