২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ থামাতে গিয়ে মৃত্যু

সংঘর্ষ থামাতে গিয়ে বরিশালের আগৈলঝারা উপজেলায় লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

বরিশাল, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষ থামাতে গিয়ে বরিশালের আগৈলঝারা উপজেলায় লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছে। তবে পুলিশ বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে গৌরাঙ্গ হালদারের (৫৭) মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায় সরবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। গৌরাঙ্গ হালদার ওই গ্রামের প্রয়াত নিরঞ্জন হালদারের ছেলে। এ ঘটনায় আহত সাধন হালদার সাংবাদিকদের জানান, বাড়ির পুকুর ইজারা দেওয়া নিয়ে প্রতিবেশী সুদান হালদার ও অমরেশ হালদারের সঙ্গে তার বিবাদ চলছে। এর জেরে সকাল ১০টায় তারা হামলা করলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন গৌরাঙ্গ হালদার। অসুস্থ গৌরাঙ্গ হালাদারের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, বলেন সাধন হালদার। আগৈলঝারা থানার ওসি অশোক কুমার নন্দী বলেন, ঝগড়া থামাতে গেলে সদ্য ওপেন হার্ট সার্জারি করানো রোগী গৌরাঙ্গ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৯ ঘ.