ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয় আরো দুই ছাত্র।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত রাকিবুল হাসান (২৫) নর্থ সাইথ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের øাতকোত্তর (এমবিএ) শ্রেণীর ছাত্র।
আহত সাইফুল ইসলামকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং সৈকতকে (২৪) স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাইফুল হাসপাতালে সাংবাদিকদের জানান, তারা তিনজন ধানমণ্ডি থেকে উত্তরায় বাসায় যাচ্ছিলেন। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় তার গাড়ি সামনের একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে তিনজনই আহত হন।
গুলশান থানার উপপরিমর্শক মো. গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে রাকিবুল ও সাইফুলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন।
উপপরিমর্শক গিয়াস বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকেই আহত অবস্থায় পাই। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসি। আরেকজনকে একটি ক্লিনিকে পাঠানো হয়।”
ট্রাকচালককে খুঁজে পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
নিহত রাকিবুলের বাবার নাম বশির আহমেদ। তাদের বাসা রাজধানীর বেইলি রোডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/জেকে/১১৩৪ ঘ.
bdnews24