২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবী ও তাঁতিবাজারে দুর্ঘটনায় দুজন নিহত

রাজধানীর পুরান ঢাকা ও পল্লবীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকা ও পল্লবীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন- মো. ওয়াসিম (২৬) ও মো. মামুন (১০)। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার তাঁতিবাজার এলাকায় গাড়ি থেকে পড়ে ওয়াসিম আহত হন। পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওয়াসিম মারা যান বলে পুলিশ জানায়। প্রায় একই সময় পল্লবীর দুয়ারীপাড়ায় বাসে চড়ার সময় পড়ে গিয়ে মামুন আহত হন। ঢাকা মেডিকেলে আনার কিছুক্ষণ পর তিনি মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি ঘটনাই বংশাল ও পল্লবী থানায় জানানো হয়েছে। লাশ দুটি মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২৩০৫ ঘ.