২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

অপহরণের ছয়দিন পর সাভারের এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

সাভার, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ছয়দিন পর সাভারের এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে মেয়েটিকে (১৭) উদ্ধার করা হয়। গত ২০ নভেম্বর ডিইপিজেডের নতুন জোন এলাকা থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঢাকা সেনানিবাসে কর্মরত এক সদস্যসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশুলিয়ার বেপজা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ওই ছাত্রী কলেজ থেকে বাইপাল পশ্চিম পাড়ায় বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর দু’দিন পর ছাত্রীটির বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন শাকিল আহম্মেদ সোহেল (২৪), তার বাবা আব্দুর রশিদ, সহযোগী আমির হোসেনসহ অজ্ঞাত পরিচয় আরো ২/৩ জন। অপহরণের পর মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। ছাত্রীর বাবার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, অপহরণের আগে ওই সেনা সদস্যের বাবা আব্দুর রশিদ তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিয়েতে তারা রাজি না হওয়ায় এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরো বলেন, সোহেলের কর্মস্থল ঢাকা সেনানিবাসে মামলার কপি পাঠানোর প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৬ ঘ.