২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গার্মেন্ট শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণ করুন’

বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী গার্মেন্ট শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণ প্রয়োজন বলে মত দিয়েছেন বাংলাদেশ সরকারী পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগের প্রধান ফকরুল আহসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 05:15 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী গার্মেন্ট শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণ প্রয়োজন বলে মত দিয়েছেন বাংলাদেশ সরকারী পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগের প্রধান ফকরুল আহসান। বৃহস্পতিবার রাজধানীতে হোটেল রূপসী বাংলায় ‘বাংলাদেশ রাউন্ড টেবিল অন সোশ্যাল কমপ্লায়েন্স’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “দেশের বিদ্যমান মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণ করা উচিত।” ইউরোপীয় ট্রেড অ্যাসোসিয়েশনের দ্য বিজনেস সোশ্যাল কমপ্লায়েন্স ইনিশিয়েটিভের (বিএসসিআই) সহায়তায় লিফট স্ট্যান্ডার্ডস এ গোলটেবিল আয়োজন করে। মজুরি বাড়ানোর দাবিতে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে ২০০৬ সালে শ্রম আইন প্রণয়ন করে সরকার। এ আইন অনুযায়ী গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় এক হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। পরবর্তীতে ২০১০ সালের নভেম্বর থেকে এই মজুরি বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়। বৈঠকে অন্যদের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/২২৫৩ ঘ.