২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সফরে বাণিজ্যমন্ত্রী

গ্যাস ও বিদ্যুৎ আমদানিসহ কয়েকটি বিষয়ে আলোচনা করতে পাঁচদিনের সফরে মিয়ানমার গেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 05:02 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস ও বিদ্যুৎ আমদানিসহ কয়েকটি বিষয়ে আলোচনা করতে পাঁচদিনের সফরে মিয়ানমার গেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী ইউ উইন মিন্টের আমন্ত্রণে এ সফরে তিনি দুদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার, সড়ক ও নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আর্থিক লেনদেন জটিলতা নিরসনে আলোচনা করবেন। বুধবার দুপুর দেড়টায় ফারুক খান মিয়ানমারের উদ্দেশ্যে রওয়ানা হন। আগামী ২৭ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান। এ সফরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশ-মিয়ানমার চেম্বার এবং ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও যান। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশটির নতুন সরকার স¤প্রতি প্রতিবেশী দেশসহ বহির্বিশ্বের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। বাণিজ্যিক সম্পর্ক জোরদারে দেশটির আগ্রহকে কাজে লাগিয়ে বাংলাদেশও তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে। সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি এবং আব্দুর রহমান বদি মন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২৫৭ ঘ.