২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ পাসপোর্ট অফিস থেকে গ্রেপ্তার ৫

প্রতারণার অভিযোগে গোপালগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

গোপালগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে গোপালগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের মোহাম্মদপাড়া এলাকায় পোসপোর্ট অফিসে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রিপন মোল্লা (৩৪), আনিস মোল্লা (২০), মো. সোহান মোস্তফা (১৮), মো. কামরুজ্জামান (২৮) ও নওশের আলী মোল্লা (৩৮)। তাদের কাছ থেকে মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের প্রভাষকের দুইটি সিলসহ একটি প্যাড উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, দালাল চক্রের সদস্যরা পাসপোর্ট করতে আসা মানুষকে নানাভাবে হয়রানি করে টাকা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩২ ঘ.