২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামুল হকের ব্যাখ্যা সোমবার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নিজেকে কেন বিচারকাজ থেকে বিরত রাখেননি, তার ব্যাখ্যা তিনি দেবেন আগামী ২৮ নভেম্বর সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 09:30 AM

Updated : 25 Apr 2022, 11:58 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নিজেকে কেন বিচারকাজ থেকে বিরত রাখেননি, তার ব্যাখ্যা তিনি দেবেন আগামী ২৮ নভেম্বর সোমবার। বুধবার এ ব্যাখ্যা সংক্রান্ত আদেশের দিন নির্ধারিত ছিলো। সকালে ট্রাইব্যুনালের উপনিবন্ধক মেজবাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, এ আদেশ হবে ২৮ নভেম্বর। তবে তা কেন পেছানো হলো, তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি মেজবাহ উদ্দিন। “হয়তো এ বিষয়ে আদেশ সম্পন্ন হয়নি। ট্রাইব্যুনাল এ বিষয়ে কোনো কিছু রেজিস্ট্রারের কার্যালয়কে জানায়নি,” বলেন তিনি। গত ২০ নভেম্বর জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে দুটি আবেদনের একটিতে ট্রাইব্যুনাল প্রধান পদে বিচারপতি নিজামুল হকের থাকার বৈধতা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল বুধবার আদেশ দেওয়ার কথা জানিয়েছিলো। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে দুই দশক আগে জাহানারা ইমামের নেতৃত্বে একটি তদন্ত কমিশনের সঙ্গে সম্পৃক্ত থাকায় নিজামুল হককে নিয়ে আপত্তি জানান যুদ্ধাপরাধে অভিযুক্ত সাঈদী। তার আবেদনে ট্রাইব্যুনাল বলেছে, কোনো বিচারককে অব্যাহতি দেওয়ার এখতিয়ার তাদের নেই। এর পর নিজামুলের দায়িত্ব পালনের ব্যাখ্যা চেয়ে আবেদন করেন সাঈদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/আরআরডি/এমআই/১৫২২ ঘ.