২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালতে ‘হয়রানি’, শেরপুরে ধর্মঘট

ভ্রাম্যমাণ আদালতে ‘হয়রানি’র প্রতিবাদে শেরপুর শহরের সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

শেরপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) – ভ্রাম্যমাণ আদালতে ‘হয়রানি’র প্রতিবাদে শেরপুর শহরের সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে এই ঘোষণা দেয় শহরের দোকান মালিক ঐক্য পরিষদ। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন পরপরই ভ্রাম্যমাণ আদালতের নামে ব্যবসায়ীদের হয়রানি করছে প্রশাসন। এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য শহরের দোকানপাট বন্ধ করা হয়েছে। সকালে বিএসটিআই’র কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন ভেজাল বিরোধী ও পণ্যের ওজন নিয়ন্ত্রণে একটি ভ্রাম্যমাণ আদালত বের করেন। অভিযানে শহরের বিভিন্ন দোকান মালিককে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর ইউএনও কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে দোকানে ভেজাল পণ্য, অপরিচ্ছন্ন পরিবেশ ও পরিমাপ যন্ত্রে ত্রুটি পাওয়া গেছে তাদের জরিমানা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৫৭ ঘ.