কক্সবাজার, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় আগুনে ঘরসহ এক মানসিক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে জোয়ারিয়ানালা ইউনিয়নের পশ্চিম নুনাছড়ি গ্রামে এ অগ্নিকা-ে নিহত রুমা আকতার (১২) প্রয়াত আবু সিদ্দিকের মেয়ে।
জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুচ্ছফা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে প্রয়াত আবু সিদ্দিকের বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
ওই সময় ঘরের ভেতর থাকা প্রতিবন্ধী মেয়েটিও পুড়ে মারা যায়।
এই অগ্নিকা-ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
রামু থানার ওসি নজিবুল ইসলাম জানান, নিহত কিশোরী বেশি পুড়ে যাওয়ায় লাশের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24