২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: টিপ্পনকে আরো ৪ দিনের রিমান্ডে

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার মাসুদুর রহমান টিপ্পন ওরফে পঙ্কাকে আরো চারদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

নরসিংদী, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার মাসুদুর রহমান টিপ্পন ওরফে পঙ্কাকে আরো চারদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নরসিংদীর মুখ্য বিচার বিভাগীয় হাকিম নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ ম-ল আসামিকে আদালতে হাজির করে আরো সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন করেন। শুনানি শেষে আদালত চারদিন মঞ্জুর করে। গত ১৩ নভেম্বর এ মামলায় টিপ্পনকে গোপালগঞ্জের গোপীনাথপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে আটদিনের রিমান্ডে নেওয়া হয়। গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। তার ভাই মো. কামরুজ্জামান এ ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছেন। এরা হলেন সেলিম, মাসুদুর রহমান টিপ্পন ওরফে পঙ্কা, আশরাফুল সরকার, হাজী ফারুক, মাহফুজ হোসেন তাওয়াব ওরফে সবুজ, শাহিন ও নাছির। গ্রেপ্তার সাতজনের মধ্যে এজাহরভুক্ত রয়েছেন নরসিংদী শহর যুবলীগের সভাপতি আশরাফুল সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৬ ঘ.