২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ পিটিআইয়ে দুই শিক্ষক ছুরিকাহত

সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণার্থী এক শিক্ষকের ছুরিকাঘাতে অপর দুই শিক্ষক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

সুনামগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণার্থী এক শিক্ষকের ছুরিকাঘাতে অপর দুই শিক্ষক আহত হয়েছেন। সোমবার বিকালে এ হামলায় আহত পরিতোষ তালুকদার পুলক (৩৫) ও ওসমান গণিকে (৩২) সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের সুপার নুরুল ইসলাম বলেন, শহরের জামতলায় পিটিআই হোস্টেলের একটি কক্ষে প্রশিক্ষণার্থী এই দুই শিক্ষক ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ওই কক্ষে ঢুকে একই শিক্ষাবর্ষের আরেক শিক্ষক জাহাঙ্গীর আলম তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যান। তবে কী করাণে তাদের ছুরিকাঘাত করা হয়েছে তা জানাতে পারেননি তিনি। পরিতোষ তালুকদার পুলক ধরমপাশা উপজেলার ধরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ওসমান গণি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আবদুল আউয়াল জানান, হামলাকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.