২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প

রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৬৮ কিলোমিটার উত্তর-পূর্বে মিয়নমারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 05:05 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সোমবার সকালে। রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৬৮ কিলোমিটার উত্তর-পূর্বে মিয়নমারে। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ফারাহ দীবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টা ১৫ মিনিটে মাঝারি মাত্রার এ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ৪১ সেকেন্ড। এর আগে গত ৫ নভেম্বর ময়মনিংহের ফুলবাড়িয়ায় ৪ দশািমক ১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করে অধিদপ্তর। ৪ নভেম্বর ভারতের শিলংয়ে ৪ দশমিক ৩ মাত্রার এবং ২ নভেম্বর চাঁদপুরে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১০৫৪ ঘ.