২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সমর্থন পাওয়ার দাবি আফজলের

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 'সবুজ সংকেত' পাওয়ার দাবি করেছেন আফজল খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

কুমিল্লা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 'সবুজ সংকেত' পাওয়ার দাবি করেছেন আফজল খান। আফজল কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। রোববার মাগরিবের নামাজের বিরতির সময় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। পরে আফজল খান বলেন, তিনি নির্বাচন করার ইচ্ছার কথা প্রকাশ করে প্রধানমন্ত্রীর দোয়া চেয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে এলাকায় গিয়ে কাজ করতে বলেন। সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুও আফজল খানের সবুজ সংকেত পাওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেছেন। অবশ্য এরই মধ্যে আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য পদ ছেড়ে নির্বাচন করার আগ্রহ দেখিয়েছেন। গত জুলাইয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠিত হয়। স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এ নির্বাচন করার কথা রয়েছে। বর্তমান ইসির তাদের মেয়াদে এ নির্বাচনটি করতে চায়। আগামী ফেব্র"য়ারিতে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২২১২ ঘ.