২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে গৃহবধূ খুন

স্বামীর ছুরিকাঘাতে রাজধানীর মোহাম্মদপুরে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 05:45 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর ছুরিকাঘাতে রাজধানীর মোহাম্মদপুরে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন গ্রিণ ভিউ হাউজিংয়ে নিজ বাসায় নিহত মনোয়ারা বেগম (৪৫) রং মিস্ত্রী সাইদ আলির স্ত্রী। এ সময় মনোয়ারাকে বাঁচাতে এলে ইউসুফ আলি নামের আরেক রংমিস্ত্রী আহত হন। পুলিশ এই দুই রংমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে। প্রতিবেশীর বরাত দিয়ে মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউসুফ আলি নামে এক রং মিস্ত্রীর সঙ্গে মনোয়ারর অনৈতিক সম্পর্কের অভিযোগে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সন্ধ্যা ৬টার দিকে বাসায় গিয়ে ইউসুফকে দেখতে পেয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে রান্নাঘর থেকে ছুরি এনে মনোয়ারার বুকের বাম দিকে ঢুকিয়ে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আরো জানান, স্থানীয় লোকজন সাইদ আলিকে আটক করে পুলিশে দিয়েছে। পরে পুলিশ গিয়ে ইউসুফকে আরেকটি বাসা থেকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/২৩৩৬ ঘ.